বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জীবনকে পাল্টে দিতে রবি’র ‘এইস’

সবাই জীবনকে ভাগ্যের হাতে ছেড়ে দিতে চান না। জীবনকে আরো রোমাঞ্চকর ও অর্থবহ করে তুলতে আমাদের মাঝে অনেকেই আছেন যারা প্রচলিত মূল্যবোধে আঘাত হানেন। আর এর পেছনে থাকে প্রচন্ড আত্মবিশ্বাস ও সমাজকে বদলে দেয়ার প্রত্যয়।

দেশের আর্থ-সামাজিক উন্নয়নের স্থিতিশীল ধারা এমন একটি জনগোষ্ঠী তৈরিতে সহায়ক হয়েছে যারা গতানুগতিক জীবনধারার বাইরে চলার ঝুঁকি নিতে চান। এর মাধ্যমে তারা পুরো সমাজ পরিবর্তনেই প্রভাব ফেলেন। তাদের মতে জীবন হচ্ছে এমন যেখানে সমাজ, পরিবেশ ও ব্যক্তিগত মঙ্গলের বিষয়গুলো একই সুতায় বাঁধা। আর তাদেরই আমরা বলি পরিবর্তনের ধারক বা আলোকিত ব্যক্তি।

বিশেষ এই জনগোষ্ঠীর পাশে থাকার প্রত্যয়ে নিয়ে নতুন প্যাকেজ ‘এইস’ নিয়ে এসেছে মোবাইল অপারেটর রবি। এর উদ্দেশ্যে প্রি-পেইড ও পোস্ট-পেইড উভয় গ্রাহকদের জীবনকে নতুন করে সাজানো। গ্রাহকদের উদ্বেগ-উৎকন্ঠামুক্ত আরো সুন্দর জীবনধারা উপহার দিতেই এই সহজ ও সুবিধাজনক মোবাইল টেলিযোগাযোগ সেবা নিয়ে এসেছে অপারেটরটি। এটি এমন এক জীবনধারা যা অন্যদেরও অনুপ্রাণিত করবে।

এইস সম্পর্কে রবি’র বিজনেস অপারেশনস’র ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, “যেসব গ্রাহকদের মোবাইলে কী পরিমাণ ডাটা বা মিনিট অবশিষ্ট আছে তা নিয়ে ভাবার সময় নেই তাদের জীবনকে আরো সহজ করতে এইস প্যাকেজটি সাজানো হয়েছে। আমরা গ্রাহকদের প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে সহজ ও ঝামেলামুক্ত সল্যুশনটি চালু করেছি। যেমন এ প্যাকেজের আওতায় ১ হাজার ৪৯৮ টাকায় একজন পোস্ট পেইড গ্রাহক ২৪ জিবি ডাটা, ২ হাজার ৪০০ মিনিট লোকাল কল ও ১০০টি এসএমএস উপভোগ করতে পারবেন। পাশাপাশি বিনামূল্যে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপ। সাশ্রয়ী মূল্যে সহজ সেবা দেয়াই এইস’র উদ্দেশ্য।”

রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ। ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত ২ কোটি ৭৬ লাখ গ্রাহক নিয়ে রবি বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর। ১৩ হাজার ৪৭৫টি বিটিএস ও ৪ হাজার ২৭১টি ৩.৫জি সাইট নিয়ে দেশের প্রায় ৯৯% জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। রবি বাজারের সবচেয়ে বিস্তৃত আন্তর্জাতিক রোমিং সেবা প্রদান করছে যা ১৪০টি দেশে ৩৮৫টি’র বেশি অপারেটরকে সংযুক্ত করেছে। দেশের প্রথম অপারেটর হিসেবে রবি জিপিআরএস ও ৩.৫জি সেবা চালু করেছে। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং গ্রামীণ ও উপশহর অঞ্চলগুলোর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল আর্থিক সেবা চালু করতে ব্যাপক বিনিয়োগ করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত