‘জীবনকে বাজি রেখে আজাদ জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে গেছেন’


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, র্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ একজন দক্ষ ও চৌকষ কর্মকর্তা ছিলেন। তিনি ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। জীবনকে বাজি রেখে তিনি জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে গেছেন। আজ শুক্রবার বিকেলে উত্তরায় র্যাব সদর দফতরে আজাদের দ্বিতীয় জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহল’ জঙ্গি আস্তানার অদূরে পুলিশ চেকপোস্টের কাছে পরপর দুই দফা বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন মারা যান। এতে আহত হয়েছিলেন আবুল কালাম আজাদসহ অর্ধশতাধিক মানুষ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার সাহসিকতার জন্য ইতিপূর্বে বিপিএম-পিপিএম পদক দেওয়া হয়েছে। জাতি আজ এই বীরকে হারাল।
তিনি বলেন, জঙ্গি দমনে আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। জনগণকে সাথে নিয়ে জঙ্গি-সন্ত্রাসীদের মোকাবেলা করা হবে।
এর আগে জুমার নামাজের পর সেনা সদরে কেন্দ্রীয় জামে মসজিদে আবুল কালাম আজাদের প্রথম জানাজা হয়। জানাজায় তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













