জীবননগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
আব্দুর রহমান(জসিম),জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার ২ বছরের সাজাপ্রাপ্ত আব্দুল জলিল (৪০) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গ্রেপ্তারকৃত আসামি জীবননগর উপজেলার গহেশপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
জীবননগর থানার ডিউটি অফিসার এস আই আছের আলী জানান, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় নারায়ণগঞ্জের একটি আদালত থেকে সম্প্রতি ২ বছরের কারাদন্ড দেওয়া হয় আব্দুল জলিলকে। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক অবস্থায় ছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













