ঝর্ণায় সাঁতার কাটতে নেমে কলেজশিক্ষক নিখোঁজ


বান্দরবানের রুমা উপজেলার রিজুক ঝর্ণায় সাঁতার কাটতে নেমে এক কলেজ শিক্ষক নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ শিক্ষকের নাম তৌফিক আহমেদ সিদ্দিকী। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তাকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ।
পুলিশ জানিয়েছে, পরিবারের ১৩ জনকে নিয়ে রিজুক ঝর্ণায় বেড়াতে যান তৌফিক আহমেদ সিদ্দিকী। দুপুরের দিকে ঝর্ণার পানিতে সাঁতার কাটতে নেমে পানিতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। রাত সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
জানতে চাইলে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ ও বিভিন্ন সংস্থার লোকজন কাজ করছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













