ঝিনাইদহে বাসচাপায় মুক্তিযোদ্ধা নিহত
ঝিনাইদহের শৈলকুপায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আশাননগরে বাসচাপায় মুক্তিযোদ্ধা তোয়াজ উদ্দিন (৬৫) নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোয়াজ উদ্দিন শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ত্রীপুরাকান্দি গ্রামের মৃত গোপাল মণ্ডলের ছেলে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, বিকেলে বৃদ্ধ তোয়াজ উদ্দিন বাইসাইকেলে ভাটই বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তিনি আশাননগরে পৌঁছলে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তোয়াজ উদ্দিন। পরে তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













