বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টাকা গুনে পকেটে নেওয়া সেই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আসামির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ‘টাকা গুনে গুনে পকেটে নিলেন পুলিশ কর্মকর্তা’ শিরোনামে গতকাল সোমবার টাকা নেওয়ার ভিডিওসহ প্রতিবেদন প্রকাশের পর এ ব্যবস্থা নেওয়া হয়।

সিআইডির বিশেষ সুপার (প্রশাসন) শেখ মো. রেজাউল হায়দার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার সকালে ওবায়দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টাকা নেওয়ার ভিডিও ফুটেজ দেখে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুলিয়ার পূর্ব ধনিয়া থেকে ২০১৫ সালের ২০ ডিসেম্বর শেখ শাওন নামের সাড়ে চার বছরের এক শিশু নিখোঁজ হয়। পরে ২০১৬ সালের ১২ মার্চ আশুলিয়া থানায় অপহরণের অভিযোগে একটি মামলা করেন শিশুটির বাবা শেখ সুমন। মামলায় মো. মাসুম (২৮) নামের একজনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। গত ২৫ নভেম্বর এই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা বিভাগের এসআই ওবায়দুর রহমানসহ চারজন পূর্ব ধনিয়ায় আসেন মামলার তদন্ত করতে।

মাসুমের অভিযোগ, এই ৮ হাজার টাকাসহ কলমের খোঁচায় জীবন শেষ করার হুমকি দিয়ে ওবায়দুর রহমান তাঁর কাছ থেকে কয়েক দফায় ২ লাখ ২২ হাজার টাকা নিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত