বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টাকা না পেয়ে বাবাকে গুলি করে হত্যা, মায়ের মামলা

কেরানীগঞ্জে টাকা না পেয়ে বাবাকে গুলি করে হত্যা করেছে এক মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলের বিরুদ্ধে মামলা করেছেন তার মা।

রোববার একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মমতাজ উদ্দিনকে (৬৪) গুলি করে হত্যা করে ছেলে তমিজউদ্দিন (২৫)।

এ ঘটনায় রাত সাড়ে ১১টার দিকে নিহতের স্ত্রী আফিলা বেগম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানার এ মামলা করেন।

জানা যায়, তমিজউদ্দিন নামের ওই যুবক মাদক সেবনের জন্য বাবা মমতাজ উদ্দিনের কাছে ৫শ’ টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে সে তার বাবাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মমতাজউদ্দিন মারা যান।

মা উখিলা বেগম জানান, দুপুরে তিনি ও তার স্বামী বাসায় বসে কথা বলছিলেন। এমন সময় ছোট ছেলে তমিজউদ্দিন ঘরে ঢুকে বাবার কাছে ৫শ’ টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় বাপ-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে কোমর থেকে পিস্তল বের করে বাবার বুকে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, মমতাজউদ্দিনের চার ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার ছোট তমিজউদ্দিন। তমিজউদ্দিন বখাটে প্রকৃতির এবং নেশাগ্রস্ত। সে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদাউছ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক তমিজউদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, ৩১ মার্চ ইউপি নির্বাচনে কেরানীগঞ্জের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে সন্ত্রাসী রানা মোল্লার নেতৃত্বে শুভ কাজী নামে এক শিশুকে গুলি করে হত্যা করা হয়। তখন রান্না মোল্লার সঙ্গে তমিজউদ্দিনও ওই হামলায় অংশ নেয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত