টাঙ্গাইলে কাপড় ব্যবসায়ীকে হত্যার ‘দায় স্বীকার’ আইএসের


টাঙ্গাইলের গোপালপুরে কাপড় ব্যবসায়ী নিখিল চন্দ্র জোয়ার্দারকে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সন্ত্রাসের হুমকি পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
সাইটের ওয়েবাইটে বলা হয়েছে, আইএসের সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে নিখিল চন্দ্রকে হত্যার দায় স্বীকার করেছে এ জঙ্গিগোষ্ঠী।
গোপালপুর উপজেলার ডুবাইল কালীবাড়ি বাজারে শনিবার দুপুরে নিজের দোকানের সামনে নিখিল চন্দ্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ডুবাইলের নলিনীকান্ত জোয়ার্দারের ছেলে নিখিল চন্দ্র। ডুবাইল বাজারে তার একটি কাপড়ের দোকান আছে।
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় নিখিল চন্দ্রের তিন মাসের কারাদণ্ড হয় বলে টাঙ্গাইল পুলিশ জানিয়েছে। একই কারণে তাকে হত্যা করা হয়েছে বলে আইএস দাবি করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













