টাঙ্গাইলে নেশার টাকার জন্য মা ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যা
কেন এমন কিছু ঘটনা প্রতিনিয়ত ঘটছে, কি এমন অপরাধ জন্ম দেওয়া মায়ের, যে নিজের ছেলের হাতে নিজেই শেষ নিশ্বাস ত্যাগ করতে হলো । যা আসলে ভাবতে অবাক লাগে, যে মা ১০ মাস ১০ দিন গর্ভে দারন করে জন্ম দিয়েছে,ও প্রতিটা অঙ্গে মায়ের আগলে দরা দাঁগ মেখে আছে, সে হাত দিয়ে কি করে এমন কাজ করতে পারে । আসলে কেন কেন ? কেনই নেশা গ্রস্থ জীবন-জাপন করে, কি করে শিখলো এমন কিছু, যে শেষ পর্যন্ত নেশার জন্য মা কে খুন করতেও নিজের খারাপ লাগেনা ।
টাঙ্গাইলের মধুপুরে নেশার টাকা না পেয়ে মা ও এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছেন মিরাজ (২৮) নামে মাদকাসক্ত এক যুবক। সোমবার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের কৈয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-স্থানীয় মো. আলীর স্ত্রী মিনারা (৪৮) ও তাদের প্রতিবেশী আকবর আলী (৫২)।
স্থানীয়রা জানান, আলী ও মিনারা দম্পতির ছেলে মিরাজ মাদকাসক্ত। সকালে মায়ের কাছে নেশার টাকা চান তিনি। তার মা টাকা না দেওয়ায় তিনি দা দিয়ে তাকে কোপাতে শুরু করেন। এসময় প্রতিবেশী আকবর ঠেকাতে এলে তাকেও কোপাতে শুরু করেন মিরাজ। এতে ঘটনাস্থলেই মিনারা ও আকবরের মৃত্যু হয়। এসময় মিরাজ দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত মিরাজকে আটক করেছে পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা আলীর ও বড় ভাই আলামিনকে (৩০) থানায় নেওয়া হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













