বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টাঙ্গাইলে স্কুল শিক্ষককে হত্যা করেছে দুর্বৃত্তরা

টাঙ্গাইলের মির্জাপুরে আবু সাঈদ ওরফে নুরু (৭০) নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষককে গতকাল মঙ্গলবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিক্ষক বেলতৈল গ্রামের রহম আলী সরকারের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, দুই ছেলে ও স্ত্রী বাড়িতে না থাকায় মঙ্গলবার রাতে নুরু মাস্টার বাড়িতে একাই ছিলেন। দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে ঘরে ঢুকে তার মাথায় ধারালো অন্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সকালে নিহতের স্ত্রী বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ এবং টিনের বেড়া কাটা দেখতে পায়। পরে ঘরে ভেতরে প্রবেশ করে স্বামী নুরু মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত নুরু মাস্টারের ভাতিজা শাজাহান মিয়া জানান, তার আরেক চাচা মোয়াজ্জেম হোসেনকে ১৫ বছর আগে দুর্বৃত্তরা হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে তিনি জানান। সেই সঙ্গে এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।

মির্জাপুর থানার ওসি তুহিন খান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে খুনিদের আইনের আওতায় আনা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত