টুপি মাথায় দিলে হবে না, মিথ্যাচার বন্ধ করতে হবে


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে ইঙ্গিত করে বলেছেন, টুপি একটা মাথায় দিলে হবে না। সাথে মিথ্যাচারও বন্ধ করতে হবে। দল আমাকে মনোনয়ন দিয়েছে। ভোটার দিয়েছে ভোট। তাই আমাকে খাটো করা মানে দল ও নগরবাসীকে অপমান করা।
আজ রোববার দুপুরে উত্তর পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ে জঙ্গিবাদ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং পৌরকর পরিশোধে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাছির বলেন, ২১ বছরে বৃষ্টির পানি নামার জন্য নালা হলো না কেন? ফুটপাত দখল আমি চেয়ারে বসার পর হয়েছে নাকি আগে হয়েছে? বিলবোর্ড কারা বসিয়েছিলেন, অনুমোদন দিয়েছিলেন? আমি তো দিইনি। যাত্রী ছাউনি মাদকাসক্তদের অভয়ারণ্য কারা বানিয়েছেন? এসব প্রশ্নের উত্তর জনগণের কাছে রয়েছে।
স্থানীয় কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসএম আলমগীর। উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার ওসি আলমগীর হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













