মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রাম্পের মতো ভারতেও মুসলিম নিষিদ্ধ চান বিজেপি এমপি

যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া পদক্ষেপ ভারতেও নেয়ার দাবি জানিয়েছেন ক্ষমতাসীন বিজেপি’র এমপি যোগী আদিত্যনাথ।

সোমবার উত্তর প্রদেশের বুলন্দশহরে নির্বাচনী সমাবেশে এ দাবি জানান তিনি। আগামী ৭ ফেব্রুয়ারি সেখানে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্রাম্পের পদক্ষেপের কথা উল্লেখ করে উগ্রপন্থী এই বিজেপি নেতা সমাবেশে বলেন, ‘দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে একই ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন।’

তিনি সতর্ক করে দিয়ে আরও বলেন, ‘গণহারে হিন্দুদের উত্তর প্রদেশ ছাড়তে হবে, যেভাবে ১৯৯০ সালে কাশ্মীর থেকে পণ্ডিত সম্প্রদায় ভয়ের মুখে পালিয়েছিল। আমরা কাশ্মীর উপত্যকা হারিয়েছি, উত্তর প্রদেশকে আরেকটি কাশ্মীর হতে দিতে পারি না।’

উত্তর প্রদেশের নির্বাচনে বিজেপির প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন গোরাখপুর থেকে নির্বাচিত এই এমপি। ১৯৯৮ সাল থেকেই এই আসনে জয় পেয়ে আসছেন তিনি।

প্রসঙ্গত, ‘সন্ত্রাসী হামলা’ ঠেকাতে সাতটি মুসলিম দেশ থেকে শরণার্থীসহ মুসলিমদের যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সম্প্রতি নির্বাহী আদেশ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তের প্রতিবাদে গোটা যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আর বিশ্বজুড়ে উঠে সমালোচনার ঝড়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প