ট্রাম্পের মৃত্য কামনা করে বরখাস্ত পায়েল মোদি!


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু কামনা করে চাকরি খোয়ালেন দেশটির এক স্কুল শিক্ষিকা। পায়েল মোদি নামের ইন্ডিয়ান বংশোদ্ভূত ওই শিক্ষিকার বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শিক্ষামন্ত্রণালয়। দোষী প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তার বিরুদ্ধে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সম্প্রতি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের সময় যুক্তরাষ্ট্রের টেক্সাসের ওই স্কুল শিক্ষকা ট্রাম্পের ছবির সামনে অস্ত্র তুলে গুলি করার অভিনয় করছিলেন।
এ সময় শিক্ষিকা পায়েল মোদি চিৎকার করে বলছিলেন ‘মরো’। ক্লাসরুমের এ ঘটনার ভিডিও পরে তিনি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। কয়েক হাজার বার শেয়ারও হয়ে যায় ভিডিওটি।
আর এর জেরেই পরে স্কুলের চাকরি থেকে বরখাস্ত হন পায়েল। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













