ডাচ-বাংলা চেম্বার সভাপতির লাশ উদ্ধার


নিখোঁজ হওয়ার তিন দিন পর ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসান খালেদের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বুড়িগঙ্গার তীরে তাঁর লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. ফেরদৌস হাসান।
ফেরদৌস জানান, সাইনবোর্ড ঘাট এলাকায় একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এর পর মরদেহের সঙ্গে থাকা ভিজিটিং কার্ড থেকে ধারণা করা হচ্ছে, এটি হাসান খালেদের লাশ। পুলিশ কর্মকর্তা আরো বলেন, লাশ উদ্ধারের পর তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
গেল শনিবার থেকে নিখোঁজ ছিলেন ডিবিসিসিআই সভাপতি ও ব্যবসায়ী মো. হাসান খালেদ। রোববার রাজধানীর ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তাঁর শ্যালক শরিফুল আলম। এর পর আজ তাঁর লাশ পাওয়া গেল বুড়িগঙ্গা নদীতে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













