বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডুবোচরে ফেরি আটকে সকল প্রকার নৌ চলাচল বন্ধ

কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের লৌহজং হাজরা চ্যানেল মুখের ডুবোচরে আটকে আছে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। বুধবার সন্ধ্যা ৬টায় ফেরিটি পদ্মার ডুবোচরে আটকে যায়। ফলে চ্যানেলমুখ বন্ধ হওয়ায় সন্ধ্যা থেকে সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে এই নৌরুট দিয়ে।

বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শিমুলিয়া ঘাট থেকে পরিবহন ,যাত্রীবাহী বাস ও ছোট-বড় গাড়ি নিয়ে শিবচরের কাওড়াকান্দি ঘাটে আসতে ছিল রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।

মুল পদ্মা থেকে লৌহজং টানিং পয়েন্ট পার হতে হাজরা চ্যানেলমুখে আসলেই ফেরিটি ডুবোচরে আটকে যায়। ফলে চ্যানেলমুখ বন্ধ হয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায় সন্ধ্যা থেকে।

রাত সাড়ে ৮টা এই রিপোর্ট লেখা পর্যন্ত ফেরিটি ডুবোচরে আটকে আছে। এ দিকে ফেরিটিকে উদ্ধার করতে উদ্ধারকারী জাহাজ যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক মোস্তফা কামাল বলেন,‘রোরো ফেরিটি কাওড়াকান্দি আসার পথে হাজরা চ্যানেলের ডুবোচরে আটকে যায়। চ্যানেল মুখ আটকে যাওয়ায় বন্ধ রয়েছে ফেরি চলাচল।

এদিকে উভয় ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলো চ্যানেল পার হতে না পেরে পদ্মার বিভিন্ন স্থানে নোঙর করে আছে বলে ঘাট সূত্রে জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত