শনিবার, আগস্ট ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডোমারে পিডিবি’র অবহেলায় প্রাণ গেল গৃহবধূর

বিদ্যুৎ বিভাগের অবহেলায় পিডিবি’র ১১ হাজার কেভি লাইনের তার ছিড়ে বিদুৎস্পৃষ্ট হয়ে নীলফামারীর ডোমারে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ি-গোমনাতী সড়কের দক্ষিণ আমবাড়ি ক্লিনিকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম লতিফা বেগম (৪০)। তিনি ওই এলাকার আবদুল হামিদের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে ছাগল বাঁধতে বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় গেলে পিডিবির ১১ হাজার কেভি লাইনের তার ছিঁড়ে তিন সন্তানের জননী লতিফার হাতের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মচারীরা ট্রান্সফরমারের সঙ্গে একটি খুঁটিতে নাট-বোল্ট না লাগিয়ে জিআই তার জড়িয়ে সংযোগ দেয়ায় সামান্য বাতাসে তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।

গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিদ্যুৎ বিভাগের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।

ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মো. জাফর উল্লাহ ও ডোমার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তারা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত