শনিবার, আগস্ট ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকা থেকে নিখোঁজ, মানিকগঞ্জে গলিত লাশ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরীর বগাধর এলাকায় মহাসড়কের পাশ থেকে আজ শুক্রবার মোখলেছুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে রাজধানীর কাফরুল এলাকা থেকে কারওয়ান বাজারের অফিসে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।

নিহত মোখলেছুর রহমানের বাড়ি জামালপুর জেলার পলাশঘর গ্রামে। তিনি কারওয়ান বাজার এলাকায় বেসরকারি নিরীক্ষা প্রতিষ্ঠান আর্টিসান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সের হিসাবরক্ষক।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বগাধর শ্মশানের কাছে একটি মেহগনি গাছের নিচে জঙ্গলের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ‌জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি আরো জানান, গত মঙ্গলবার মোখলেছুর রহমানের পরিবারের লোকজন নিখোঁজের বিষয়ে থানায় অবহিত করেছিল। সেই সূত্র ধরে লাশটি উদ্ধারের পর ওই পরিবারের কাছে ফোনে জানানো হয়। বিকেলে পরিবারের লোকজন মানিকগঞ্জ‌ জেলা সদর হাসপাতাল মর্গে এসে লাশটির পরিচয় শনাক্ত করেন।

নিহতের শ্যালক নজরুল ইসলাম জানান, গত মঙ্গলবার সকালে ঢাকার কাফরুল এলাকা থেকে মোখলেছুর রহমান নিজ কর্মস্থল কারওয়ান বাজারের আর্টিসান কার্যালয়ের উদ্দেশে রওনা হন। এর পর থেকে তিনি নিখোঁজ থাকেন। নিখোঁজের বিষয়ে ঢাকার শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই সময় মোবাইল কল ট্রাকিং করে তাঁর মোবাইল ফোনের লোকেশন পাওয়া যায় মানিকগঞ্জের বানিয়াজুরী এলাকায়। এর সূত্র ধরে পরিবারের লোকজন ওই দিনই মানিকগঞ্জ সদর থানা ও ঘিওর থানায় রিপোর্ট করেন। নিখোঁজের তিনদিন পর আজ বানিয়াজুরী এলাকায় জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশের তাঁর দুটি মোবাইল ফোন, মানিব্যাগ ও হাতঘড়ি পাওয়া যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত