ঢাকা-বরিশাল মহাসড়কে, সড়ক দুর্ঘটনায় ২৭ পুলিশ সদস্য আহত


গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে বরিশাল থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২৭ সদস্য।
ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে পুলিশের গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে তারা আহত হন।
এপিবিএন বরিশালের সহকারী পুলিশ সুপার (এএসপি) আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













