তনু হত্যার বিচার হলে এভাবে মরতো না রিশা : ইমরান
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, তনু হত্যার যদি বিচার হতো তাহলে এভাবে রিশাকে হত্যা করতে পারতো না।
সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে
রিশার মৃত্যুতে শোক ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
ইমরান বলেন, বাংলাদেশে নিয়মিত নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এসব ঘটনার একটিরও বিচার হয়নি। যারা এসব হত্যার বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করে আসছে, বরং তাদের আন্দোলনকে ধামাচাপা দেয়া হয়।
এসময় রিশার খুনি ওবায়দুলকে আটক করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির দাবি জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













