বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তরুকে চিকিৎসক বানানোর স্বপ্ন ছিল বাবার

বাবার স্বপ্ন ছিল, ছেলে চিকিৎসক হবে। সেই ছেলে তৌহিদুল ইসলাম তরুই (১৭) খুন হয়েছে নির্মমভাবে। এর পর থেকে তার বাবা সিরাজুল ইসলাম বারবার মূর্ছা যাচ্ছেন। আর মা জাহানারা বেগমকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।

ইফতারের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে তরুকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বড় ভাই সাইদুর রহমান তুহিন। তিনি আজ বৃহস্পতিবার সকালে বলেন, ‘যারা এই কাজ করেছে, তাদের মধ্যে কোনো মানবতা নেই। তারা মানুষের ভালো চায় না, খারপি চায়। বাংলাদেশে যেন এ রকম আর কোনো ঘটনা না ঘটে, আমরা তার উপযুক্ত শাস্তি চাইতেছি।’

গতকাল বুধবার দুপুরে তৌহিদুল ইসলাম তরুকে মুঠোফোনে ইফতারের দাওয়াত দেয় বন্ধু কেফায়েত উল্লাহ বিন নাসির। সন্ধ্যায় ময়মনসিংহ শহরের আকুয়া চৌরঙ্গীর মোড়ে কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ হাসপাতালের (সিবিএমসি) চিকিৎসক মো. নাসির উদ্দিনের বাসায় তাঁকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর থেকে কেফায়েত উল্লাহ পলাতক।

তরু এবার নওমহল পীরবাড়ি মাদ্রাসা থেকে জিপিএ ৫ পেয়ে দাখিল পাস করেছে। তার ভর্তিপ্রক্রিয়া চলছিল। বাবার ইচ্ছা ছিল তাকে চিকিৎসক বানানোর।

তরুর দাদি হাফিজা খাতুন, মা জাহানারা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ। তাকে চিকিৎসক বানিয়ে নিজের পরিবার ও মানুষকে সেবা দেবে—এমনটাই আশা ছিল পরিবারের। কিন্তু এর আগেই ঘাতক কেড়ে নিল তার প্রাণ।

তরুর বাবা সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফোরম্যান হিসেবে চলতি মাসের ৮ তারিখে অবসর নিয়েছেন। তরুরা তিন ভাই, দুই বোন। তরু সবার ছোট।

এই পরিবারটি দীর্ঘদিন ধরে আকুয়া ওয়্যারলেস এলাকায় শান্তিতেই বসবাস করছিল। হঠাৎ তাদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শেকের ছায়া।

এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। হয়নি কোনো মামলাও।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত