তারামন বিবি গুরুতর অসুস্থ


বীর প্রতীক তারামন বিবি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘদিনের শ্বাসকষ্ট আর কাশি বেড়ে গেছে তারামন বিবির। তার উপর যোগ হয়েছে মাথা ও পিঠ ব্যাথা। বলতে গেলে তিনি এখন অচল। বেশ কিছু দিন ধরে নিজে নিজে হাঁটাচলা করতেও পারছেন না। অসুস্থ অবস্থায় বর্তমানে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামের নিজ বাড়িতে বিছানায় শুয়ে-বসে দিন পার করছেন তিনি।
বীর প্রতীক তারামন বিবি বলেন, মনে হয় আমার সময় শেষ হয়ে আসছে। শ্বাস নিতে কষ্ট হয়। যখন কাশি উঠে, মনে হয় দুনিয়াতে আর আমি নেই। প্রচন্ড মাথা ব্যথা করে। কোন রকমে উঠে দাঁড়াতে পারলেও হাঁটতে পারি না। তিন বেলা ওষুধ খাওয়ার পরেও অসুখের কোন উন্নতি দেখছি না।
বীর প্রতীক তারামন বিবি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চান। এ জন্য সরকারের সহযোগীতা কামনা করছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













