মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তারেকের হাতে অস্ত্রোপচার, বাকী দুজনের অবস্থার উন্নতি

দুর্বৃত্তদের হামলায় আহত প্রকাশনা সংস্থা শুদ্ধস্বর-এর কর্ণধার আহমেদুর রশীদ টুটুল ও লেখক রণদীপমের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। আরেক আহত তারেক রহিমের বাম হাতের অবস্থা ভালো নয়।

এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। তিনি বলেন, তারেকের বাম হাতটি রাখা যাবে কি-না, সে ব্যাপারে তাঁরা এখনো নিশ্চিত হতে পারেননি। তবে গতকাল শনিবার রাতেই তারেকের হাতে অস্ত্রোপচার করা হয়।

গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারেকের চাচাতো ভাই ইফতেখার হোসেন চৌধুরী বলেন, তারেক পেশায় প্রকৌশলী। একটি কম্পিউটার প্রতিষ্ঠানে কাজ করেন। টুটুল তাঁর বন্ধু। সেখানে তাই নিয়মিত যাতায়াত ছিল। গতকালও সেখানে গিয়েছিলেন বন্ধুর সঙ্গে দেখা করতে। হয়তো কোনো কাজে কিংবা কিছুটা সময় কাটাতে। গিয়ে ঘটনার শিকার হয়েছেন। তাঁর মনে হচ্ছে, আহত তিনজনের মধ্যে তারেকের অবস্থা বেশি খারাপ। তবে চিকিৎসকেরা বলেছেন, খুব শঙ্কিত হওয়ার কিছু নেই। তার পরও দুশ্চিন্তা তো থাকেই।

সুদীপ কুমার রায় বর্মণ ওরফে রণদীপম বসু, পেশায় ব্যাংকার। গ্রামীণ ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। লেখালেখি তাঁর নেশা। দর্শন, বিশেষ করে ভারতীয় দর্শন তাঁর লেখালেখির প্রধান বিষয়। চার্বার্কের খোঁজে তাঁর প্রকাশিত আলোচিত বই। গতকাল লালমাটিয়ায় শুদ্ধস্বর কার্যালয়ে প্রকাশকের কাছে গিয়েছিলেন আরেকটি বই প্রকাশের বিষয়ে আলোচনার জন্য। আগামী একুশের বইমেলায় প্রকাশিত হওয়ার কথা সেই বই। কিন্তু বর্বর হামলার শিকার হয়ে যেতে হয়েছে হাসপাতালে।

গতকাল হাসপাতালে রণদীপম বলেন, বেলা আড়াইটার দিকে তিনি বই প্রকাশ নিয়ে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ ওরফে টুটুলের সঙ্গে কথা বলছিলেন। এসময় কয়েকজন আচমকা তাঁদের ওপর এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে একটি গুলিও করে। খুব অল্প সময়ের মধ্যে হামলাকারীরা পালিয়ে যায়। তাঁরা তিনজনই শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে মেঝেতে লুটিয়ে পড়েন। অনেক কষ্টে উঠে দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু বাইরে থেকে লাগানো থাকায় দরজা খুলে বের হতে পারেননি।

রণদীপম বলেন, প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটি বের করার চেষ্টা করেন। হাত অনেকখানি কেটে যাওয়ায় পকেটে ঢোকাতে পারছিলেন না। পরে ডান হাতের একটি আঙুল কেটে গেলেও ওই হাতটি কষ্ট করে পকেটে ঢুকিয়ে মোবাইল ফোনটি বের করেন। এরপর পরিচিতজনদের ফোন করে পুলিশকে দিয়ে তাঁদের উদ্ধার করাতে বলেন। এরপর পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।

গতকাল রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এই তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা গুলিও করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত