তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ


বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদ ও অবিলম্বে পরোয়ানা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতা-কর্মীরা।
বুধবার সকালে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে রমনা গেইট পর্যন্ত বিক্ষোভ করে সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আবুল বাশার সিদ্দিকী বলেন, ‘তারেক রহমান এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তারেক রহমান এদেশের মানুষের আস্থার শেষ ঠিকানা। মিথ্যা আর বানোয়াট মামলা দিয়ে তারেক রহমানকে জনতার হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। যতই নির্যাতন আর মিথ্যা মামলা দেওয়া হোক জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে ঠিকই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। সেদিন বেশিদূরে নয় বীরের বেশে ঠিকই আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসবেন।’
মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম নাহিদ, সহ সভাপতি বিশ্বজিৎ ভদ্র, আতহার আলী খান শাহীন, বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, মহিউদ্দিন রাজু, ইকবাল মাহমুদ শ্যামল, আরিফুল ইসলাম আরিফ, রিজভী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, কবি জসীম উদদীন হলের আহ্বায়ক নিজাম উদ্দিন রিপন, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন ও মাসুদ রানা, বঙ্গবন্ধু শেখ মুজিব হলের আহ্বায়ক করিম প্রধান রনি, যুগ্ম আহ্বায়ক এনামুল হক নাঈম ,শরিফ প্রধান, সাদ্দাম হোসেন, মুক্তিযোদ্ধা জিয়া হলের যুগ্ম আহ্বায়ক নাসির, সূর্যসেন হলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, মুহসীন হলের যুগ্ম আহ্বায়ক হাসান, মামুন, স্যার এফ. রহমান হলের আহ্বায়ক আকতার, সদস্য সচিব জিসান, সার্জেন্ট জহুরুল হলের আহ্বায়ক শ্যামল মালুম, যুগ্ম আহ্বায়ক অলি আহমেদ, আমিনুল, এস এম হলের যুগ্ম আহ্বায়ক মিরাজ, রাজু, জগন্নাথ হলের সদস্য সচিব সাহস, ফজলুল হক মুসলিম হলের আহ্বায়ক রাকিব হোসেন, সদস্য সচিব মাহের প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













