বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তিন মাস পর কবর থেকে ওঠানো হলো বৃদ্ধার লাশ

টাঙ্গাইলের বাসাইলে দাফনের তিন মাস পর কবর থেকে তোলা হয়েছে বৃদ্ধা লাইলী বেগমের মরদেহ। আদালতের নির্দেশে সোমবার দুপুরে উপজেলার ময়থা কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কবর থেকে মরদেহ তোলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।

লাইলী বেগম উপজেলার ময়থা নয়া পাড়ার নওশের আলীর স্ত্রী।

গত ৩০ জুলাই সকালে নিজ ঘরে লাইলী বেগমের মরদেহ পাওয়া যায়। এসময় তার ঘরে তালা দেয়া ছিল। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়। দাফনের সময় নিহতের বড় ছেলে মোখলেছুর রহমান উপস্থিত থাকলেও অন্য দুই ছেলে আহসান হাবিব ও মাসুদ রানা অনুপস্থিতি ছিলেন। আহসান ও মাসুদের অভিযোগ, স্বর্ণালঙ্কার লুটের পর তার মাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের মেয়ে হালিমা বেগম বাদী হয়ে ১৬ আগস্ট একটি মামলা করেন। মামলায় মোখলেছুরের ছেলে রাব্বি ও স্ত্রী জোৎস্না বেগমকে আসামি করা হয়েছে। মামলার প্রেক্ষিতে বিচারক কবর থেকে মরদেহ তুলে ফের ময়নাতদন্তের নির্দেশ দেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি স্বাভাবিক মৃত্যু না হত্যাকা-।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত