দিনাজপুরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত


দিনাজপুরে যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। এছাড়া এ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার লক্ষ্মীতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দীনেশ চন্দ্র রায় (৩৫) ও তার স্ত্রী শ্যামলতা রায় (২৪)। তাদের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাউল গ্রামে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, বাবলু এন্টারপ্রাইজের বাসটি ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল। পথে লক্ষ্মীতলা মোড় এলাকায় এটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দম্পতি নিহত হন। এছাড়া মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের ১০ যাত্রী আহত হয়।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান জানান, ওই দুর্ঘটনার পর মহাসড়কে আধা ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
আহতদের দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













