দিনাজপুরে স্ত্রীকে কুপিয়ে পালিয়েছে স্বামী
দিনাজপুরের বীরগঞ্জে স্ত্রী বুলবুলি খাতুনকে (৩২) হাত-পা বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়েছে গেছে স্বামী রিপন ইসলাম (৪২)। গতরাত ৩টার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের শতগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। আহত বুলবুলির স্বামী রিপন ইসলামের বাড়ি বরিশালে।
জানা গেছে, শগগ্রাম গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের মেয়ে বুলবুলি ১২ বছর আগে ঢাকায় গার্মেন্ট কারখানায় কাজ করার সময় প্রেমের টানে বিয়ে করেন রিপন ইসলামকে। কারণে অকারণে দুইজনের মধ্যে মনোমালিন্যের জের ধরে চাকরি ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বুলবুলি। সোমবার রাত ৩টার দিকে মুখে স্কসটেপ সেটে দিয়ে হাত-পা বেঁধে স্ত্রীকে কুপিয়ে আহত করে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় রিপন।
স্থানীয় শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. কে এম কুতুব উদ্দিন জানান, আহত গৃহবধূ বুলবুলিকে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বীরগঞ্জ থানার পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, গৃহবধূকে নির্যাতনে বিষয়টি পুলিশকে জানানো হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













