বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দিরাইয়ে বজ্রপাতে দুই ব্যবসায়ীর মৃত্যু

নামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর হাওরে বজ্রপাতে শামীম আহমদ (৪৫) ও তারা মিয়া (৩৫) নামে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাটিয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টায় স্থানীয়দের সহায়তায় স্বজনরা লাশ উদ্ধার করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে বাঁশ কেনার উদ্দেশ্যে মাটিয়াপুর গ্রামের ওই দুই ব্যবসায়ী একটি নেৌকা নিয়ে বের হন। সকাল সাড়ে ৭টার দিকে নৌকাটি হাওরে গিয়ে পড়লে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তারা। খবর পেয়ে স্বজনরা বেলা সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করেন।

দিরাই থানার ওসি মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেছে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত