সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুই নারীকে ধর্ষণের অভিযোগ

নওগাঁর ধামইরহাট উপজেলায় দুটি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার ভিকটিমদের ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, গতকাল বুধবার সকাল ৯টার দিকে জেলার পত্নীতলা উপজেলার কেশবপুর গ্রামের অসুস্থ এক বিধবা (৫১) ধামইরহাটের রাঙ্গামাটি বাজারে মেসার্স মোল্লা ফার্মেসির মালিক ও পল্লী চিকিৎসক রবিউল আলম বাচ্চুর চেম্বারে চিকিৎসা নেয়ার জন্য যান। দোকানের ভেতরে চেম্বারে তাকে ধর্ষণ করেন ওই পল্লী চিকিৎসক।

এদিকে, ধামইরহাটের শিববাটি গ্রামের মুনছুর রহমানের ছেলে রানার (২৪) সঙ্গে একই উপজেলার চকশরীফ গ্রামের এক তরুণীর (১৮) প্রেমের সম্পর্ক ছিল।

বিয়ের প্রলোভনে গত ৩০ আগস্ট ওই তরুণীকে উপজেলার শিমুলতলী ব্রিজের দক্ষিণ পাশে কাঠের বাগানে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিকুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় ওই বিধবা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় ধর্ষক রবিউল আলম বাচ্চুকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

অপর ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার ওই মেয়ে বাদী হয়ে মামলা করেছেন। ধর্ষণের শিকার উভয় নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত