বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুই বাসের সংঘর্ষ, প্রাণ গেল তিনজনের

চুয়াডাঙ্গায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ যাত্রী।

আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দামুড়হুদা উপজেলার জয়রামপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তিদের মধ্যে দুজনই বাস দুটির চালক।

নিহত দুই চালক হলেন শান্তি মিয়া ও দুলাল হোসেন। নিহত যাত্রীর নাম আরজ আলী। তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের বাসিন্দা।

আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সদর উপজেলার বলদিয়া গ্রামের আসাদুজ্জামান, দামুড়হুদার দর্শনার ইসলামবাজার এলাকার সৌরভ, রাজবাড়ীর হেলাল, মুজিবনগরের বাগোয়ান এলাকার হালিমা খাতুন, দামুড়হুদার শিবনগরের বেলী খাতুন ও বড় বলদিয়ার শাহিনা খাতুন। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই পূর্বাশা পরিবহনের চালক শান্তি মিয়া ও দর্শনা ডিলাক্সের চালক দুলাল হোসেন মারা গেছেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীবুল ইসলাম জানান, আহত যাত্রীদের মধ্যে হাসপাতালে নিয়ে আসার আরজ আলীর মৃত্যু হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত