বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুই সন্তানকে হত্যার বর্ণনা দিলেন মা

পরকীয়ার জের ধরে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামের দুই শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যা করা হয়। এই কথা স্বীকার করে ওই দুই শিশুর মা আজ শনিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল ইসলাম জানান, আজ দুপুরে গোপালগঞ্জ মুখ্য বিচারিক হাকিম গৌতম কুমার ঘোষের আদালতে শিশুদের মা জান্নাতুল ফেরদাউস কুলসুমকে হাজির করা হয়। তিনি সেখানে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

আমিরুল ইসলাম জানান, মুঠোফোনে মাদারীপুরের রানা নামের এক ব্যক্তির সঙ্গে কুলসুমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক রানার কথামতো তাদের প্রেমের সফল পরিণতির জন্য কুলসুম দুই শিশুসন্তানকে হত্যা করেন বলে আদালতে স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে শিশুদের বাবা মাওলানা ইউসুফ সরদার বাড়িতে ছিলেন না। রাতে কুলসুম তাঁর প্রেমিক রানাকে ডেকে আনেন। রাতে রানা ও কুলসুমকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে বড় ছেলে রায়হান সরদার (১০)। তখন রানা ও কুলসুম রায়হানের হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করেন। এরপর ছোট ছেলে রইজ সরদারকে (৪) বালিশচাপা দিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় শুক্রবার গভীর রাতে নিহতদের বাবা ইউসুফ সরদার থানায় হত্যা মামলা করেন। পুলিশ শিশুদের মা কুলসুমকে গ্রেপ্তার করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত