দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত
জামালপুরের সরিষাবাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হানিফ নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হানিফ কুঠিরহাট এলাকায় একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এসময় মোটরসাইকেলে অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল হানিফের মৃত্যু হয়।
এ সময় দুর্বৃত্তের ছোড়া গুলিতে মোজাফফর হোসেন মোজা নামে আরেকজন পায়ে গুলিবিদ্ধ হন।
ঘটনা স্বীকার করে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল উদ্দিন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













