দোষীদের বিচার চাইলেন শিশু জিহাদের বাবা


রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাক্ষ্য দিয়েছেন জিহাদের বাবা নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার ঢাকার ৫নং বিশেষ জজ আখতারুজ্জামানের আদালতে রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ ছয়জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন নিহত জিহাদের বাবা। এ সময় দোষীদের বিচার দাবি করেন তিনি।
পরে এ মামলায় আগামীকাল বুধবার আবারো সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর কলোনির মাঠে খেলতে গিয়ে ওয়াসা ও রেলওয়ে কর্তৃপক্ষের অরক্ষিত পাইপে পড়ে যায় শিশু জিহাদ।
দীর্ঘ ২৩ ঘণ্টা অভিযান চালানোর পরও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরবর্তী সময়ে সাধারণ লোকজন তাদের নিজস্ব যন্ত্রপাতি দিয়ে শিশু জিহাদের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জিহাদের বাবা ২০১৪ সালের ২৮ ডিসেম্বরর মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন- বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, দীপন কুমার ভৌমিক, নাসির উদ্দিন ঠিকাদার, শফিকুল ইসলাম ও ইলেকট্রিশিয়ান জাফর আহম্মেদ শাকি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













