দেয়ালচাপায় সেই বাউল নিহত


জেলার গাংনীর করিম ফকিরের আস্তানার দেয়ালচাপায় দাউদ হোসেন (৭০) নামে এক বাউল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী আলেয়া খাতুন (৫৫)।
শনিবার ভোরে এ ঘটনা ঘটে। আহত আলেয়া খাতুনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাউল সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
নিহত দাউদ হোসেন গাংনী উপজেলা বাউল সম্প্রদায়ের সহ-সভাপতি এবং উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত রাতে করিম ফকিরের আস্তানায় বাৎসরিক সাধু সংঘে যোগ দিয়েছিলেন বিভিন্ন এলাকার লালন ভক্ত বাউল ফকিররা। সংঘ শেষে ভোর রাতের দিকে তারা আস্তানায় ঘুমিয়ে পড়েন। এ সময় আস্তানার কাঁচা দেয়ালের কিছু অংশ ভেঙে গেলে দাউদ ও তার স্ত্রী চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দাউদ হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আস্তানার ভক্ত মর্জিনা খাতুন জানান, গাংনী-হাটবোয়ালিয়া সড়ক ঘেষে আস্তানার ঘর। সড়ক দিয়ে একটি মালবাহী ট্রাক আস্তানা এলাকা পার হওয়ার সময় ঝাঁকুনি সৃষ্টি হয়। এতে দেয়াল ধ্বসে পড়ে বলে জানান তিনি।
এদিকে নিহত দাউদ হোসেনের মরদেহ তার নিজ বাড়িতে নেয়া হয়েছে। তবে এ ঘটনাটি থানায় কেউ অবহিত করেনি বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













