দৌলতদিয়া যৌনপল্লী থেকে মিরপুর বাংলা কলেজের এক ছাত্রী উদ্ধার


রাজধানী ঢাকা থেকে নিখোঁজের দুই মাস পর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে বৃহস্পতিবার এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। এ সময় শাহীন শেখ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া ওই ছাত্রী রাজধানীর মিরপুর বাংলা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের শিক্ষার্থী। আর আটক যুবক গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লার পাড়া গ্রামের মৃত আক্কাছ আলী শেখের ছেলে।
ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, ওই কলেজ ছাত্রীর সাথে অজ্ঞাত এক যুবক প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দুই মাস আগে ওই যুবক তাকে (কলেজ ছাত্রী) তার মায়ে সাথে দেখা করার কথা বলে দৌলতদিয়া যৌনপল্লীতে এনে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেয়।
এরপর থেকে তাকে দৌলতদিয়া যৌনপল্লীর আনু নামের এক বাড়িওয়ালার বাড়িতে আটকে রেখে শাহীন শেখ বিভিন্নভাবে নির্যাতন করে ওই ছাত্রীকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বিষয়টি জানতে পেরে যৌনপল্লীতে অভিযান চালিয়ে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে।
তিনি আরও জানান, শাহীন শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













