বিল গেটসকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বের সেরা ধনী জেফ বেজস


বিল গেটসকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস।
ই-কমার্সের ম্যাগনেট হিসেবে খ্যাত ৫৩ বছরের জেফ বেজসের বর্তমান সম্পদের পরিমাণ ৯০.৮ বিলিয়ন মার্কিন ডলার।
২২ বছর আগে জেফ বেজোসের হাত ধরে যাত্রা হয়েছিল অ্যামাজনের। শুরুতে অনলাইনে বই বিক্রি করত প্রতিষ্ঠানটি। সময়ের সাথে সাথে নানা খাতে ডালপালা ছড়িয়েছে অ্যামাজন।
বর্তমানে অ্যামাজন ইনকরপোরেশন বিশ্বের শীর্ষস্থানীয় ই-কমার্স ও কাউড কম্পিউটিং কোম্পানি হিসেবে সুপরিচিত।
জেফ বেজোস অ্যামাজনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার হাত ধরেই কোম্পানিটি একদিকে যেমন গ্রাহকদের আস্থা অর্জন করেছে, তেমনি ঘরে তুলেছে শতকোটি ডলারের মুনাফা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













