দ্রুত মুক্তির দাবিতে ভারতের জেলে অনশন শুরু করেছে ৪ বাংলাদেশি


কারাভোগের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দ্রুত মুক্তির দাবিতে ভারতের রাজস্থানের আলওয়ার কারাগারের ডিটেনশন সেন্টারে গত দুই দিন ধরে অনশন করছেন ৪ জন বাংলাদেশি। এছাড়াও আরো ৫ জন পাকিস্তানিও রয়েছেন অনশনরতদের দলে।
আলওয়ার কারাগারের অতিরিক্ত মহাপরিচালক সুধাকর জাউহারি বলেন, তাদের কাউকেই অবৈধভাবে আটকে রাখা হয়নি। ভারত সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। আলওয়ার জেলার এসপি রাহুল প্রকাশও তাদের মুক্তির জন্য ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজনের কথা বলেছেন। এর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার ওই নয়জনের মেডিক্যাল পরীক্ষা হওয়ার কথাও জানান তিনি।
ওই ডিটেনশন সেন্টারে ১৭ জন বিদেশি নাগরিক আটক আছেন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এসপি প্রকাশ বলেন, পাঁচ পাকিস্তানির মধ্যে একজন গুপ্তচরবৃত্তির দায়ে দণ্ডিত হয়েছিলেন। বাকিরা ভিসা সংক্রান্ত আইন লংঘন করেছেন। আলওয়ার কারাগারের সুপরিনটেনডেন্ট সুরেন্দ্র সিং জানান, বাংলাদেশি ও পাকিস্তানি ছাড়াও সেখানে ক্যামেরন, শ্রীলঙ্কা ও ইরানের নাগরিকরা আটক আছেন। কারাভোগের মেয়াদ শেষ হওয়ে যাওয়ায় তারা মুক্তির অপেক্ষায় আছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













