ধর্ষণের পর ছয় বছরের শিশুকে হত্যা


ময়মনসিংহের ভালুকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গফুর মৌলবীর মাজার সংলগ্ন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শিশুটির বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়। সে বাবা-মায়ের সঙ্গে ভালুকায় ভাড়া বাসায় থাকতো। তার মা একটি কারখানায় চাকরি করেন।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে কোথাও পাওয়া যায়নি। বুধবার ভোরে পাশের বাড়ির উত্তর-পূর্ব পাশে বাঁশঝাড়ের নিচে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন শিশুটির মা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
শিশুটির বাবা বলেন, আমার মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এ হত্যার বিচার চাই।
ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর-রশিদ জানান, ধারণা করা হচ্ছে ধর্ষণের পর মেয়েটিকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে বলেও তিনি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













