ধর্ষণের শিকার শিশুর মৃত্যু


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তারের (১১) মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিটন মাতুব্বর (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ফারজানার মৃত্যু হয়। ফারজানা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কাউলিবেড়া গ্রামের বাসিন্দা। তার বাবা নেই। সে কাউলিবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
নিহত ফারজানার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই মাস আগে ফারজানা ধর্ষণের শিকার হয়। ধর্ষণের অভিযোগে একই গ্রামের বাসিন্দা লিটন মাতুব্বরকে (২০) গতকাল দুপুরে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রাতেই লিটনের বিরুদ্ধে ফারজানার চাচা আবুল কালাম নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আজ শনিবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে তাঁকে সোপর্দ করা হয়। আদালত আগামী সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে লিটনকে ফরিদপুর জেল-হাজতে পাঠিয়ে দিয়েছেন।
শিশুটির চাচা আবুল কালামের অভিযোগ, গত ২০ জানুয়ারি রাতে ফারজানা প্রতিবেশী রাশেদ মাতুব্বরের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। সে সময় একা পেয়ে রাশেদ মাতুব্বরের ছেলে লিটন মাতুব্বর ফারজানাকে ধর্ষণ করে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কয়েক দিন পর চিকিৎসা শেষে তাকে বাড়ি নিয়ে আসা হয়। কিন্তু বাড়ি ফিরে দিন দিন ফারজানা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ সালিস বিচার করে দিতে চায়। তাঁরা লিটনের পক্ষ নিয়ে নানা টালবাহানা করতে থাকে। অবশেষে গত ২২ মার্চ ফারজানাকে আবারও গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তাঁর মৃত্যু হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, ‘শিশুটি দুই মাস আগে ধর্ষণের শিকার হয়। তখন কেউ অভিযোগ করেনি। গত বৃহস্পতিবার ঘটনা জানতে পেরে আমরা প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাই। গতকাল দুপুরে লিটনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













