ধর্ষণে বাধা দেওয়ায় নারীকে কুপিয়ে জখম
চট্টগ্রামের বাঁশখালীতে ধর্ষণে বাধা দেওয়ায় এক গৃহবধূকে (২৫) তাঁর দেবর কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে।
ওই গৃহবধূ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। তিনি দুই সন্তানের জননী। তাঁর স্বামী বিদেশে থাকেন।
ওই গৃহবধূর অভিযোগ, স্বামী বিদেশে যাওয়ার পর থেকে দেবর মো. ইউনুছ তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি শাশুড়িকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। ৩ জানুয়ারি তাঁকে ধর্ষণ করতে চাইলে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুছ তাঁকে দা দিয়ে কুপিয়ে জখম করেন।
ওসিসিতে কর্তব্যরত চিকিৎসক মাফরুহা নিগার বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ওই গৃহবধূর শরীরের বিভিন্ন অংশ জখম হয়।
গত বৃহস্পতিবার রাতে এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা হয়েছে। এতে ওই গৃহবধূর দেবর ইউনুছ ও শাশুড়ি আয়েশা খাতুনকে আসামি করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













