মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্ষণ করতে গিয়ে যুবতীর দায়ের কোপে হাত হারাল যুবক

জোরপূর্বক ধর্ষণ করতে গিয়ে যুবতীর দায়ের কোপে হাতের কবজি হারিয়েছে এক যুবক। সোমবার মধ্যে রাতে উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনাটি ভিন্ন খাতে গড়াতে লম্পট যুবকের পরিবার বাদী হয়ে ওই যুবতীর পিতা আলতাব হোসেন ও ভগ্নিপতি আরিফ কে আসামী করে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মঙ্গলবার আরিফকে গ্রেফতার করে।

জানা গেছে, উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বয়ড়া গ্রামের দিনমজুর আলতাব হোসেনের মেয়ে শ্যামলী খাতুন (১৭) কে একই গ্রামের হযরত আলীর ছেলে মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় উত্যক্ত ও কু প্রস্তাব দিয়ে আসছে। এক পর্যায়ে সোমবার মধ্যে রাতে শ্যামলীর শোবার ঘরে ঢুকে মনিরুল জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে শ্যামলী ঘরে থাকা দা দিয়ে কোপ দেয় এতে মনিরুলের হাতে কবজি কেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশে জখম হয়।

শ্যামলীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে মনিরুল পালিয়ে যায়। সকালে ওই বখাটে মনিরুলের পরিবার পারিবারিক কলহের জের ধরে তার ছেলেকে পরিকল্পিতভাবে আঘাত করা হয়েছে বলে প্রচারনা চালিয়ে থানায় অভিযোগ দায়ের করে। শ্যামলী জানায় মনিরুল প্রভাবশালী হওয়ায় এ ঘটনাটি ভিন্নখাতে গড়ানোর জন্য আমার পিতা ও ভগ্নিপতিকে আসামী করে থানায় মামলা দায়ে করেছে।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খাজা গোলাম কিবরিয়া জানান, মনিরুলের মামলার ভিত্তিতে শ্যামলীর ভগ্নিপতিকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে শ্যামলী নিজে থানায় উপস্থিত হয়ে ওই বখাটে মনিরুলসহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী