বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রথমে অশ্লীল ভিডিও : অতঃপর ভয় দেখিয়ে ধর্ষণ

ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ মে ধর্ষণ করেন শিক্ষক পরিমল জয়ধর। আত্মপক্ষ শুনানিতে বহুল আলোচিত ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক পরিমল জয়ধর ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। বসুন্ধরা শাখার দশম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় বুধবার ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পরিমলের উপস্থিতিতে ওই শুনানি অনুষ্ঠিত হয়।

ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহমেদ এই আসামির বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণে আসা অভিযোগ পড়ে শোনানোর পর দোষী না নির্দোষ জিজ্ঞাসা করেন। উত্তরে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেন। নির্দোষ দাবি করায় ট্রাইব্যুনাল আগামী ১ নভেম্বর মামলাটিতে যুক্তিতর্কের শুনানির দিন ধার্য করেন।

ওই ট্রাইব্যুনালের বিশেষ পিপি ফোরকান মিয়া জানান, আসামি নির্দোষ দাবি করলেও তার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ রয়েছে। যার মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি তারা প্রত্যাশা করছেন। এর আগে মামলাটিতে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন। মামলায় অভিযোগ করা হয়, ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ মে ধর্ষণ করেন শিক্ষক পরিমল জয়ধর।

ওই সময় ওই ছাত্রীর নগ্ন ছবি মোবাইলে ভিডিও করা হয়। পরে ওই ভিডিও বাজারে ছাড়ার কথা বলে ওই বছরের ১৭ জুন আবারও তাকে ধর্ষণ করে পরিমল। ২০১১ সালের ৬ জুলাই পরিমল জয়ধর গ্রেপ্তার হন। ২০১২ সালের ৭ মার্চ মামলাটিতে আসামি পরিমলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। গ্রেপ্তার হওয়ার পর থেকে পরিমল জয়ধর কারাগারে রয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে