বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নওগাঁয় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

নওগাঁয় পৃথক ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বদলগাছীতে বিদ্যুৎস্পৃষ্টে নগেন পাহান (৫০) ও আত্রাইয়ে বজ্রপাতে জমিনুল ইসলাম জয়ের (২৬) মৃত্যু হয়েছে। অর্চনা রানী (২৬) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার বিকেলে এই দুইটি ঘটনা ঘটে। নিহত নগেন পাহান উপজেলার সদর ইউপির হাপুনিয়া বৈরাগী পাড়া গ্রামের মৃত নবীন পাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সাড়ে ৩টায় নগেন পাহান একই গ্রামের অসিত চন্দ্রের বাড়িতে টিন দেয়ার কাজ করছিলেন। ঘরের উপর দিয়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় নগেন পাহানের পাশে থাকা ওই বাড়ির গৃহিনী অর্চনা রানী গুরুতর আহত হয়।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের শিমুলকুচি গ্রামে বজ্রপাতে জমিনুল ইসলাম জয়ের মৃত্যু হয়েছে। নিহত জমিনুল ইসলাম রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত