নদীতে ভেসে ওঠা বিবস্ত্র মহিলার মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য !


কেলেঘাই নদীতে ভেসে ওঠা বিবস্ত্র এক মহিলার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল সবংয়ের কাঁটাখালি এলাকার গতকাল বৃহস্পতিবারে এই ঘটনা ঘটেছে ।
পুলিশ সূত্রে জানা যায় যে, এ দিন নদীতে স্নান করার সময় প্রথমে কয়েকজন স্থানীয় বাসিন্দার দেখতে পায় কিছু দূরে একটি মহিলার দেহ ভেসে রয়েছে।
মৃতদেহটি বিবস্ত্র অবস্থায় ছিল এর পরেই পুলিশে খবর দেওয়া হয়। সবং থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই মহিলার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। মুখ কালো হয়ে গিয়েছে। বিশেষ করে পেটে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
বিবস্ত্র হওয়ায় ধর্ষণ করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই তার মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













