শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নদী থেকে মুমূর্ষু অবস্থায় গলাকাটা গৃহবধূ উদ্ধার

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী এলাকায় রেবা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে আড়িয়াল খাঁ নদীর বাঁশগাড়ী লঞ্চঘাটের পশ্চিম পাড় থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। আহত গৃহবধূ বাশঁগাড়ি এলাকার উলারচর গ্রামের আকতার হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় এই গৃহবধু ঢাকায় যাওয়ার উদ্দেশে একাই বাড়ি থেকে বের হন। বৃহস্পতিবার সকালে বাঁশগাড়ী লঞ্চ ঘাটের কাছে কচুরীপানার মধ্যে গলা কাটা অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। নিকটস্থ খাসেরহাট পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। প্রথমে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করলেও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, হত্যার উদ্দেশ্যে গৃহবধূ রেবা বেগমকে গলাকাটা হয়েছিলে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত