বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নরসিংদী থেকে ভারতে পাচারকালে তিন কিশোরী উদ্ধার

নরসিংদী থেকে ভারতে পাচারকালে তিন কিশোরীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা হল, নরসিংদী জেলা সদর উপজেলার বাসাইল গ্রামের মৃত ফজের আলীর মেয়ে সামিয়া (১৩), তরোয়া ডিসি রোডের সামাদ আলীর মেয়ে অজান্তা (১৭) ও পাচদানা গ্রামের মাসুম বিল্লাহর মেয়ে রুবি খাতুন (১৬)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

রবিবার চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলাম স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চৌগাছা বাসস্ট্যান্ড থেকে তাদেরকে উদ্ধার করেন।

উদ্ধারকৃতরা জানান, তাদের এলাকার জাকির হোসেন নামে এক ব্যক্তি এদেরকে যশোরে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে শুক্রবার রাতে বাসযোগে চৌগাছা শহরের কালীতলার আমির হামজার বাড়িতে নিয়ে আসে। শনিবার সকালে তাদেরকে উপজেলার হিজলী গ্রামের একটি জঙ্গলে রাখা হয়।

সেখান থেকে বাতেনসহ তার একসহযোগী প্রথমে সানিয়াকে নিয়ে যেতে চায়। এসময় তারা একজনকে নিয়ে যেতে বাধা দেয়। এক পর্যায়ে বাতেন ও তার সহযোগীর কথাবার্তা শুনে তারা বুঝতে পারে তাদেরকে ভারতে বিক্রি করে দেয়া হচ্ছে। এ সময় তারা চিৎকার করলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।

রবিবার সকালে থানায় খবর দিলে ১০টার দিকে পুলিশ তাদেরকে উদ্ধার করে। পরে পুলিশ তাদের নিয়ে কালীতলার ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির মালিক আমির হামজার স্ত্রী ফুলজান বিবি (৪০) ও তার মেয়ে রিক্তাকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

আটক ফুলজান বিবি ও রিক্তা জানান, চৌগাছা উপজেলার হিজলী গ্রামের নুর ইসলামের ছেলে ইউসুফ শুক্রবার তাদের বাড়ি ভাড়া নেয়। এ তথ্য পেয়ে পুলিশ নুর ইসলামের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী সুকজান বিবিকে আটক করেন। আটককৃতরা সবাই পুলিশ হেফাজতে রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) ঘটনার মূল হোতা জাকির ও ইউসুফকে পুলিশ আটক করতে পারেনি।

চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃতদের স্বজনদের জানানো হয়েছে। আর জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত