নাতি-নাতনিদের সঙ্গে স্কুলে যাচ্ছেন কুমিল্লার ৬৫ বছরের নূরজাহান, তিনি পঞ্চম শ্রেণি পাশ করতে চান!!
কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামের আবদুল করিমের স্ত্রী নূরজাহান বেগম মধুর বয়স ৬৫ বছর। চমকপ্রদ ব্যাপার হলো, নাতি-নাতনিদের সঙ্গে এখন স্কুলে যাচ্ছেন তিনি। তার দুই ছেলে, তিন মেয়ে। বড় ছেলের কন্যা আছমা আক্তার সুমি এবার এসএসসি পরীক্ষার্থী। অন্য তিন নাতি-নাতনি সাইফুল ইসলাম, মুশফিকুর রহমান ও মিম মনপাল ফুলকলি বিদ্যানিকেতনে পড়ে। দাদিই এখন তাদের সহপাঠী!
গত ২৩ জানুয়ারি মনপাল ফুলকলি বিদ্যানিকেতনে প্রথম শ্রেণিতে ভর্তি হন মধু। অল্প কয়েকদিনে স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর প্রিয় দাদি হয়ে উঠেছেন তিনি। স্কুলটিতে আছেন ১০ জন শিক্ষক। তাদের মধ্যে প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের বয়স ৬৩ বছর। সে হিসেবে প্রধান শিক্ষকের চেয়েও মধু বয়সে বড়।
নূরজাহান বেগম মধু বলেন, ‘আমাদের মনপাল গ্রামে স্কুল ছিল না, এখনও নেই। দূরে গিয়ে পড়ার পারিবারিক সামর্থ্য ছিল না। কম বয়সে বিয়ে হয়েছে আমার। ছেলেমেয়েদের অল্প লেখাপড়া করিয়েছি। এখন নাতি-নাতনিরা লেখাপড়া করছে। তাদের দেখে আমারও পড়তে ইচ্ছে করছে। ৩০ বছর ধরে এ এলাকায় ধাত্রীর কাজ করছি। বিভিন্ন সংস্থায় প্রশিক্ষণ নিয়েছি। তারা বলেছেন- আমি অল্প লেখাপড়া করলে চাকরির ব্যবস্থা করে দেবেন। তাই স্কুলে ভর্তি হয়েছি। পঞ্চম শ্রেণি পাশ করতে চাই। চোখের সমস্যার কারণে পড়তে পারি না। ডাক্তার বলেছেন- ছানি অপারেশন করাতে হবে। কিন্তু এতো টাকা তো আমার কাছে নেই।’
মধুর চিকিৎসার বিষয়ে সমাজসেবা বা মহিলা বিষয়ক কার্যালয় সহযোগিতা করতে পারে জানিয়ে লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘এ বয়সে লেখাপড়া করা ব্যতিক্রম। আমরা তার সাফল্য কামনা করি।’
জেলা সিভিল সার্জন ডা. মজিবুর রহমান বলেছেন, ‘ছানি অপারেশনের বিষয়ে কুমিল্লা আলেখারচর এলাকার চক্ষু হাসপাতাল যোগাযোগ করা হলে চিকিৎসা সহায়তা পেতে পারেন মধু।’
প্রধান শিক্ষক নিজাম উদ্দিন জানান, ‘নূরজাহান বেগম মধুর এ বয়সে লেখাপড়ার আগ্রহ ব্যতিক্রম। শিক্ষকরা যত্ন দিয়ে তাকে পড়াচ্ছেন।’
স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. মাসুদুল হক বলেন, ‘অল্প সময়ে শিক্ষার্থীরা মধুকে আপন করে নিয়েছে। আমরা তার বেতন মওকুফ করেছি। তিনি লেখাপড়া চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।’


এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













