নান্দাইলের সড়কে প্রাণ গেল তিনজনের


ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
আজ শনিবার বেলা ১১টা ও দুপুর সোয়া ২টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন লিটন ও নজরুল ইসলাম। তাঁদের মধ্যে লিটন উপজেলার পাটপাড়া গ্রামের তারা কসাইয়ের ছেলে। ঠেলাগাড়িচালক নজরুলের বাবার নাম জানা যায়নি। তাঁর বাড়ি উপজেলার চামটা এলাকায়।
আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার পৌর বাসস্ট্যান্ড এলাকায় বাস, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত হন লিটন নামের এক যুবক। এ দুর্ঘটনায় আহত হন আরো পাঁচজন। তাঁদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চামটা বাসস্ট্যান্ড এলাকায় ‘শ্যামল ছায়া’ পরিবহনের একটি বাস ঠেলাগাড়িচালক নজরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) খলিলুর রহমান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি জানিয়ে বলেন, খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আলাদা দুটি দুর্ঘটনায় আজ তিনজন নিহত হন। এর মধ্যে একটিতে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় একটি বাস।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













