রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নারী শ্রমিকসহ দু’জনের অজ্ঞাত লাশ উদ্ধার

সাভারে আসমা আক্তার (২৪) নামে এক পোশাক শ্রমিকসহ অজ্ঞাত এক যুবক লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে সাভারের হোমায়েতপুর ও সকালে সাভার পৌর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত পোশাক শ্রমিক ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শিংজালী গ্রামের হাসেম আলীর মেয়ে ও সাভার পৌর এলাকার ভাটাপাড়া মহল্লায় ভাড়া বাসায় থেকে স্থানীয় ডানা বটর্নস গার্মেন্টসে কাজ করতেন।

পুলিশ জানায়, শনিবার দুপুরে হেমায়েতপুর এলাকার অনন্ত গার্মেন্টসের পেছনে একটি ধান ক্ষেতের মধ্যে এক যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অন্যদিকে, শনিবার সকালে সাভার পৌর এলাকার ভাটপাড়া এলাকা থেকে পোশাক শ্রমিক আসমা আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের মা সালমা বেগম অভিযোগ করেন, তার মেয়ে শুক্রবার রাতে কাজ শেষে বাড়িতে এসে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে তারা আসমাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মেয়েকে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় শ্বাসরোধে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়াও তার ব্যবহৃত মুঠোফোনটি পাওয়া যায়নি। খবর পেয়ে সাভার থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত