নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের একদিন পর কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের প্রবাসী আবুল কাশেমের পুত্র লিমন হোসেনের (৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১০টায় বাড়ির পাশের পুকুরে লাশ ভেসে উঠলে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে উপজেলা সহকারি ভূমি অফিসার আল মামুন মিয়া ও বরুড়া থানার ওসি আসলাম শিকদার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এর আগে শনিবার আনুমানিক বিকাল সাড়ে তিনটায় নিখোঁজ হয় লিমন হোসেন। লিমনের মা লাভলী আক্তার বহু খোঁজাখুজি করে না পেয়ে নিকাত্মীয়দের সহায়তায় উপজেলায় বিভিন্ন এলাকায় মাইকিং করে এবং থানায় মৌখিকভাবে জানায়।
ওসি আসলাম শিকদার জানান, শিশুটির দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে মারা গেছে সে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













