মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিখোঁজের দুইদিন পর পঞ্চম শ্রেণির ছাত্রের মৃতদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামের আমিনুল মোল্লার ছেলে ইমন মোল্লাকে প্রতিবেশী জামিল হোসেনসহ অন্যরা খুন করেছে। সে স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানায়, উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামের আমির মোল্লার ছেলে ইমন মোল্লাকে মঙ্গলবার বিকেলে প্রতিবেশী জামিল হোসেন বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তার সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। এরপর সে আর ফিরে আসেনি।

নিখোঁজের দুইদিন পর মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছামতি নদী থেকে ভাসমান অবস্থায় ইমন মোল্লার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ও স্বজনদের আহাজারিতে নেমে এসেছে শোকের ছায়া। ইমনের বাবা আমিনুল মোল্লার দাবি, রাসেল, ফেরদৌস, জামিল আর রানা আমার ছেলেকে খুন করেছে। আমি তাদের ফাঁসি চাই।

ইমনের মা বলেন, তারা আমার ছেলেকে সারা রাত ঘুরাইয়া ফিরাইয়া মারছে আমি তাদের ফাঁসি চাই। হত্যা ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ করছে এলাকাবাসী।

ইমনের এক বন্ধু বলে, আমরা একসাথে পড়তাম তাকে মেরে ফেলেছে। আমরা খুনিদের ফাঁসি চাই। আর এক প্রতিবেশী বলেন, খুন করার আগে তার জিবহা কেটে নেওয়া হয়েছে। তার মুখ ইট দিয়ে থেতলে দেওয়া হওেয়ছে যেন তাকে কেউ চিনতে না পারে। খুনিরা অস্ত্র নিয়ে ঘোরে এখন এলাকায় চলাচল করতে ভয় পাই।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাড়াতাড়ি তাদের গ্রেফতার করা সম্ভব হবে। মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ফেরদৌস হাসান বলেন, কেন এবং কারা তাকে হত্যা করেছে এ জন্য আমরা টিম গঠন করেছি অচিরেই তাদের গ্রেফতার করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত